News Flash

  • Home
  • দিনের খবর
  • যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান: দুই নেশা কারবারি আটক, তিনজন পলাতক
Image

যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান: দুই নেশা কারবারি আটক, তিনজন পলাতক

আগরতলা, ২৯ নভেম্বর : যোগেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নেশা কারবারিকে আটক করেছে পূর্ব থানার পুলিশ। এ সময় তাদের সাথে থাকা আরও তিনজন নেশা ব্যবসায়ী নেশা সামগ্রীসহ পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আটক নেশা কারবারিরা হলেন, নাজির হোসেন (হৃদয়), বাড়ি: শ্রীলঙ্কা বস্তি
,শ্যাম কুমার সিং, বাড়ি: বিহার। গতকাল রাতে পূর্ব থানার পুলিশ যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে তাদের আটক করে। পুলিশ জানায়, পলাতক তিনজনের বিরুদ্ধে তথ্য সংগ্রহ চলছে এবং দ্রুত তাদের গ্রেফতারের জন্য তৎপরতা বাড়ানো হয়েছে।

এদিকে, নেশা কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নয় বনমালীপুর যুব মোর্চার একটি প্রতিনিধি দল পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথের সঙ্গে দেখা করেন।

এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুব মোর্চার সহ-সভাপতি আকাশদ্বীপ সাহা সহ অন্যান্য সদস্যরা। তারা পুলিশকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এলাকাবাসীর দাবি, নেশা ব্যবসা বন্ধে পুলিশ ও সমাজের সম্মিলিত পদক্ষেপ জরুরি।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

গুজরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

সুরেন্দ্রনগর/নয়াদিল্লি, ১৩ এপ্রিল(আইএএনএস): গুজরাতের সুরেন্দ্রনগর জেলা-তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন…

ByByNews Desk Apr 13, 2026

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top