News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবিলম্বে কালা শ্রম কোড বাতিল সহ ৯ দফা দাবিতে ডেপুটেশন কিষান কংগ্রেসের
Image

অবিলম্বে কালা শ্রম কোড বাতিল সহ ৯ দফা দাবিতে ডেপুটেশন কিষান কংগ্রেসের

আগরতলা, ২৯ নভেম্বর : দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষকরা নানা সমস্যার মধ্য দিয়ে চলেছেন। দেশ ও রাজ্যের কৃষিজীবি শ্রমজীবিদের বেঁচে থাকার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সরব হয়েছে কিষান কংগ্রেস। আজ কৃষকদের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক–শ্রমিকরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। তিনি আরও জানান, বর্তমান সরকারের নীতির কারণে কৃষিক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়েছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, সীমান্ত এলাকায় নিরাপত্তার অভাবে ফসলের ক্ষতি হচ্ছে, আবার মৌসুমে সার-বীজের সংকট দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের সমস্যার দ্রুত সমাধান না হলে কিষান কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ডেপুটেশনে কৃষক–স্বার্থ সংশ্লিষ্ট যেসব গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য, অবিলম্বে কালা শ্রম কোড বাতিল করা, কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি, ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকার গেট খোলার সময়সীমা বৃদ্ধি, সময়মতো সার ও বীজ সরবরাহ, সীমান্ত এলাকায় ফ্লাডলাইট স্থাপনের কারণে কৃষিজমির ক্ষয়ক্ষতি নিরপেক্ষ তদন্ত, ক্ষতির পরিমাণ অনুযায়ী উপযুক্ত ভর্তুকি প্রদান করা।

Releated Posts

প্রচারের শেষ লগ্নে মোহনপুরে বড়সড় ভাঙন, ১০৭৩ ভোটার তিপ্রা মথায় যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের প্রচারের একেবারে শেষ মুহূর্তে মোহনপুর মহকুমার অন্তর্গত ইউ.ডি নগর বাজার কাতালে বড়সড় রাজনৈতিক…

ByByReshmi Debnath Apr 10, 2026

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top