News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক
Image

শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি, রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক

আগরতলা, ২৯ নভেম্বর: ত্রিপুরার তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোলঘরিয়া এলাকায় শনিবার সকালে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। শিশু পাচারকারী সন্দেহে এক অপরিচিত যুবককে আটক করে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই অপরিচিত ব্যক্তি এলাকার শিশুদের সঙ্গে সন্দেহজনকভাবে কথাবার্তা বলছিলেন বলে অভিযোগ। এ দৃশ্য দেখে এলাকাবাসীর সন্দেহ হয় এবং তারা তাকে ঘিরে ধরে। এরপর শুরু হয় মারধর। রাস্তায় ফেলে গণপিটুনির ফলে গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তি বিহার রাজ্যের বাসিন্দা। তবে তিনি কেন ওই এলাকায় উপস্থিত ছিলেন, তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ টহল বাড়ানো হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন।

আইন নিজ হাতে তুলে নেওয়া যে বিপজ্জনক এবং বেআইনি—ইচারবিলের এই ঘটনায় তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

Releated Posts

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top