News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় ফ্যাসিষ্ট সুলভ সরকার চলছে: বিরোধী দলনেতা
Image

মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় ফ্যাসিষ্ট সুলভ সরকার চলছে: বিরোধী দলনেতা

আগরতলা, ২৬ নভেম্বর : মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরায় ফ্যাসিষ্ট সুলভ সরকার চলছে। ধর্মনগরে বামেদের কর্মসূচিতে আক্রমণের ঘটনায় এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

আজ ধর্মনগরে বিরোধীদের ওপর যেভাবে আক্রমণ হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী গোটা রাজ্যব্যাপী সুশাসনের কথা বলে বেড়ান। কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে তাঁর ব্যর্থতা প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রীর এই ব্যর্থতা গুলি সিপিএমের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ আনেন তিনি।

তাঁর কথায়, দিন দুপুরে থানার নাকের ডগায় বিরোধী দলের সর্বভারতীয় কর্মসূচির উপর যেভাবে বিজেপি দলের কর্মীরা হামলা চালিয়েছে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী একটি ফ্যাসিস্ট সুলভ সরকার চালানোর চেষ্টা করছেন। আর প্রশাসনকে সেভাবেই কাজে লাগাচ্ছেন তিনি।

অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যে সকল প্রশাসনিক আধিকারিকের সামনে এই ঘটনাটি ঘটেছে তাদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top