News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের পরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভে ফুটছে বিশালগড়বাসী
Image

শহরের পরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভে ফুটছে বিশালগড়বাসী

বিশালগড়, ২১ নভেম্বর: শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি পরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভে ফুঁসছেন বিশালগড়বাসী। বিশেষ করে বিশালগড় পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের নিচের বাজার এলাকায় সমস্যা এখন তীব্র আকার ধারণ করেছে। ড্রেনের জল উপচে দোকানের সামনে দাঁড়াচ্ছে, দুর্গন্ধে নাক চেপে ধরে পথচারীরা ফিরে যাচ্ছেন। অস্বাস্থ্যকর পরিবেশে দোকানে পা রাখতেও চাইছেন না ক্রেতারা। ফলে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

দোকানদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা পুর পরিষদকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ড্রেন পরিষ্কার না হওয়ায় জল জমে থাকছে দিনের পর দিন। এতে শুধু দুর্গন্ধই নয়, মশা-মাছির প্রকোপও ভয়াবহভাবে বেড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এই পরিবেশে দোকান চালানোই কঠিন হয়ে পড়েছে।

ক্ষুব্ধ ব্যবসায়ীরা কাউন্সিলরসহ পুর পরিষদের চেয়ারপার্সনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে এলাকায় স্বাস্থ্যবিধি ভেঙে পড়েছে এবং ব্যবসায়ের উপর পড়েছে সরাসরি প্রভাব। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top