আগরতলা, ১৯ নভেম্বর : আজ দুপুরে বিশালগড় রেলস্টেশনে এক নাবালক শিশুর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা রেল লাইনের ট্র্যাকের মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সতর্ক হন।
পরবর্তীতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে স্থানীয়রা শিশুটিকে রেলস্টেশনের জিআরপি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ শিশুটিকে নিরাপদ স্থানে রেখে তার পরিচয় ও পারিবারিক পরিস্থিতি যাচাই করছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশু উদ্ধার হওয়ায় তারা বেশ স্বস্তি অনুভব করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং আশ্বস্ত করেছে যে, শিশুটির সুষ্ঠু নিরাপত্তা ও যত্নের ব্যবস্থা করা হবে।

