News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করে ধর্মনগর বন দফতর
Image

অবৈধভাবে মজুতকৃত প্রায় ৩ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করে ধর্মনগর বন দফতর

ধর্মনগর, ১৭ নভেম্বর: উত্তর জেলার বন দপ্তর আবারও তাদের তৎপরতার প্রমাণ রাখল। গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ছ’টা নাগাদ ধর্মনগর মহকুমা বন দপ্তর বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে। অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমার বন দপ্তরের আধিকারিক সুপ্রিয় দেবনাথ।

সূত্রের খবর, চুড়াইবাড়ি ফরেস্ট বিটের আওতাধীন চুড়াইবাড়ি, ফুলবাড়ি ও লক্ষীনগর এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘ অনুসন্ধানের পর বন কর্মীরা মোট ১৭৫ ফুট চেরাই সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হন।

এছাড়াও, অবৈধ বনজ বস্তু পরিবহনের অভিযোগে টিআর০৫এ২৫৯৭ এবং টিআর০৫৪৩৭৫ নম্বরের দুইটি হাই-স্পিড অটো আটক করেছে বন দপ্তর। ওই যানবাহন দুটির ভেতর বিপুল পরিমাণ কাঁটা আগর গাছ মজুত অবস্থায় পাওয়া যায়।

অভিযানে অংশ নেন চুড়াইবাড়ি, লালছড়া, বাগবাসা, শনিছড়া, পানিসাগর ও জুরি বিটের ফরেস্টারসহ বন দপ্তরের অন্যান্য কর্মীরা। হঠাৎ এই অভিযান ঘিরে এলাকায় উত্তেজনার পাশাপাশি সচেতনতার পরিবেশ তৈরি হয়।

রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, উদ্ধারকৃত সেগুন কাঠের কালোবাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা। অবৈধ বনজ সম্পদের ব্যবসা এবং পাচার রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে বন দপ্তর বলে আশ্বাস দেন তিনি।

উত্তর জেলার বন দপ্তরের এই সাফল্য শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, বেআইনি কাঠ ও আগর ব্যবসায়ীদের জন্যও কড়া সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top