পুলিশ যৌথ অভিযানে প্রায় ২.৫ লক্ষ গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ১৫ নভেম্বর: আজ সকালে ধনিরামপুর মাইনামা এলাকায় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে ২.৫ লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

ওই অভিযানে সোনামুড়া থানার পুলিশ, বনদপ্তর, আসাম রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং টিএসআর জওয়ানরা। নারী ও পুরুষ উভয় বাহিনীর সদস্যরা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালীন দলটি এলাকায় বড় পরিসরে অবৈধ গাঁজাচাষের সন্ধান পায়। মোট প্রায় ২.৫ লাখ গাঁজা গাছ সনাক্ত করে ধ্বংস করা হয়।

প্রশাসনের দাবি, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বেআইনি মাদকচক্র দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।