News Flash

  • Home
  • দেশ
  • বিহার নির্বাচন ২০২৫ : খাগারিয়ায় ভোট দিলেন চিরাগ পাসওয়ান, জনগণকে ভোট দিতে আহ্বান
Image

বিহার নির্বাচন ২০২৫ : খাগারিয়ায় ভোট দিলেন চিরাগ পাসওয়ান, জনগণকে ভোট দিতে আহ্বান

খাগারিয়া, ৬ নভেম্বর : কেন্দ্রীয় মন্ত্রী ও লোক জনশক্তি পার্টি (রামবিলাস)–এর সভাপতি চিরাগ পাসওয়ান বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন খাগারিয়ার এক ভোটকেন্দ্রে। ভোট দেওয়ার পর তিনি সাধারণ মানুষকেও ভোট দিতে আহ্বান জানান।

চিরাগ বলেন, আমি আমার নাগরিক দায়িত্ব পালন করেছি ভোট দিয়ে। আমি প্রত্যেক মানুষকে অনুরোধ করব, আপনারা সকলেই ভোট দিন, নিজেদের পছন্দের সরকার গঠনের জন্য অংশ নিন।

ভোট দেওয়ার পর মহাগঠবন্ধনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। চিরাগ বলেন, মহাগঠবন্ধন যতটা সময় অজুহাত খোঁজার পেছনে ব্যয় করছে, যদি তার অর্ধেক সময়ও তারা মানুষের সঙ্গে যোগাযোগে ব্যয় করত, তবে আজ তাদের অজুহাতের প্রয়োজন পড়ত না। মহাগঠবন্ধন এই নির্বাচনে হেরে যাচ্ছে।

তিনি আরও বলেন, ওঁরা প্রতিদিন নতুন নতুন বিষয় তুলে আনেন ‘এসআইআর’ নিয়ে বিতর্ক করে, রাহুলজী প্রতিদিন সাংবাদিক সম্মেলন করেন। যদি সত্যিই এত ভুল হচ্ছে, তাহলে আদালতে কেন যায় না? চিরাগ পাসওয়ানের দল এলজেপি (রামবিলাস) এই নির্বাচনে এনডিএ শিবিরের গুরুত্বপূর্ণ শরিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম দফায় দলের একাধিক প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছে।

Releated Posts

অখিলেশ যাদবের রাম মন্দিরে যাওয়া উচিত, রামের আশীর্বাদ নেওয়া উচিত: ভূপেন্দ্র সিং চৌধুরী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অবশ্যই অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে প্রার্থনা করা এবং ভগবান…

ByByNews Desk Oct 4, 2026

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top