News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাইনি সন্দেহে মহিলাকে খুনের ঘটনায় তিনজন মূল অভিযুক্ত গ্রেফতার
Image

ডাইনি সন্দেহে মহিলাকে খুনের ঘটনায় তিনজন মূল অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর:
ডাইনি সন্দেহে মহিলাকে খুনের অভিযোগে সিধাই থানার পুলিশ তিনজন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

উল্লেখ্য, সিধাই থানাধীন অভিচরণ এলাকার মাগরাই দেববর্মার স্ত্রী নন্দরাণী দেববর্মাকে ডাইনি অপবাদ দিয়ে নৃশংসভাবে পিটিয়ে পরে খুন করা হয়েছিল গত ২৬ অক্টোবর। পরবর্তী সময়ে মিশনারী নিয়ম অনুযায়ী মৃতদেহ দাফন করে গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা করেছিল। হত্যাকারীদের চাপে প্রথমে মুখ না খুললেও মৃত নন্দরাণী দেববর্মার ছোট বোন সোনাই বৈরাগী পাড়ার বাসিন্দা তক্ষিতি দেববর্মা এর প্রতিবাদে সরব হন। ২৮ অক্টোবর রাতে সিধাই থানায় মামলা দায়ের করা হয়।

পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। তারাই ঘটনার মূল অভিযুক্ত বোয়েল জানিয়েছেন পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ্যে আনা হয়নি। আগামীকাল অর্থাৎ শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

“শক্তিশালী নারী, শক্তিশালী ভারত” শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ এপ্রিল:  নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সচেতনতা বাড়াতে…

ByByReshmi Debnath Apr 13, 2026

গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়…

ByByReshmi Debnath Apr 13, 2026

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top