News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা থেকে কলকাতাগামী এমবিবি বিমানবন্দরে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ, পাখির ধাক্কায় বিপর্যয় এড়াল যাত্রীবাহী বিমান
Image

আগরতলা থেকে কলকাতাগামী এমবিবি বিমানবন্দরে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ, পাখির ধাক্কায় বিপর্যয় এড়াল যাত্রীবাহী বিমান

আগরতলা, ১৪ অক্টোবর:
আজ দুপুরে আগরতলা থেকে কলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে বিপত্তিতে পড়ে। সূত্রে জানা গেছে, ইন্ডিগো ফ্লাইট নম্বর ৬ই – ৯২০৩ দুপুর ১২টা ৪০ মিনিটে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানের বাম দিকের ইঞ্জিনে একটি পাখি ধাক্কা দেয়।

ঘটনার জেরে পাইলট তাৎক্ষণিকভাবে সতর্কতা অবলম্বন করে বিমানটি পুনরায় এমবিবি বিমানবন্দরে ফিরিয়ে আনেন। বিমানের জরুরি অবতরণ সফলভাবে সম্পন্ন হয়, এবং তাতে সমস্ত যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে এয়ারলাইন্স সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর বিমানটিকে রক্ষণাবেক্ষণ পরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে, এবং ইন্ডিগো কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি, এবং অন্যান্য ফ্লাইট নির্ধারিত সময়ে চলাচল করছে।

Releated Posts

এডিসি নির্বাচন : সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৪৫ শতাংশ, পুরুষদের তুলনায় মহিলাদের ভোট বেশি

আগরতলা, ১২ এপ্রিল : বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য…

ByBySandeep Biswas Apr 12, 2026

এডিসি নির্বাচনের প্রাকলগ্নের অশান্তির জের, জম্পুইজলা থেকে স্ট্রং রুম স্থানান্তর বিশ্রামগঞ্জে

আগরতলা, ১২ এপ্রিল : ইভিএমের নিরাপত্তার প্রশ্নে স্ট্রং রুম স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। জম্পুইজলায় স্থাপিত স্ট্রং…

ByBySandeep Biswas Apr 12, 2026

মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এজেন্টদের বাধা ও হুমকির অভিযোগ

আগরতলা, ১২ এপ্রিল ১১ মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের বলরাম কুবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জনজাতি কল্যাণ…

ByByReshmi Debnath Apr 12, 2026

শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান প্রদ্যোত কিশোর দেববর্মনের

আগরতলা, ১২ এপ্রিল: টিটিএএডিসি-র ২৮টি আসনে আজ সকাল থেকেই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে সকল…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top