News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে মহা ধুমধাম কুমারী পূজা উদযাপন, দর্শনার্থীদের ভিড়
Image

ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে মহা ধুমধাম কুমারী পূজা উদযাপন, দর্শনার্থীদের ভিড়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছরও দুর্গোৎসবের অষ্টমীতে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে আয়োজিত হল কুমারী পূজা। মহাঅষ্টমীর এই বিশেষ পূজা দেখতে আজ সকাল থেকেই ভিড় জমায় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী। চারিদিকে উৎসবের আবহ, ঢাকের বাদ্যি, ধূপের গন্ধ আর দেবী বন্দনায় মুখর হয়ে ওঠে মিশন প্রাঙ্গণ।

এবছরের কুমারী মা ছিলেন আগরতলার রাণীবাজার এলাকার বাসিন্দা স্বর্ণমিতা চক্রবর্তী। বয়স মাত্র ৭ বছর ১১ দিন। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তাঁকে পরম শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে দেবীরূপে পূজা করা হয়। আরও জানা গিয়েছে, তার মা তথা আইনজীবী সোনালী চক্রবর্তী জানান এক সময় তিনিও কুমারী রূপে পূজিতা হয়েছিলেন। সোনালী চক্রবর্তীর স্বামী সদরের অতিরিক্ত মহকুমা শাসক রামেশ্বর চক্রবর্তী।

পূজার শুরু হয় সকালে বিশেষ মন্ত্রোচ্চারণ ও বর্ণাঢ্য আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। কুমারী স্বর্ণমিতাকে স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, গয়নায় অলংকৃত করে দেবীর আসনে বসানো হয়। এরপর মন্দিরের পুরোহিত মন্ত্রপাঠ ও নির্দিষ্ট বিধি অনুসারে পূজা সম্পন্ন করেন। দেবীকে নিবেদন করা হয় ফল-মিষ্টি, প্রসাদ ও পুষ্পাঞ্জলি।

একজন পুরোহিত জানান, কুমারী পূজার শাস্ত্রীয় ভিত্তি অত্যন্ত গভীর। পুরাণ অনুযায়ী, এক সময় শক্তিশালী অসুর কোলাসুর স্বর্গ ও মর্ত্যলোক দখল করে নেয়। তখন দেবতারা দেবী মহাকালীর শরণাপন্ন হন। দেবী কুমারীরূপে পুনর্জন্ম নিয়ে কোলাসুরকে বধ করেন এবং ধরণীকে রক্ষা করেন। সেই থেকেই কুমারী পূজার প্রচলন শুরু হয়। এ পূজা শুধু ভক্তির প্রকাশ নয়, এটি নারীশক্তির প্রতি সম্মানজ্ঞাপনও বটে।

ত্রিপুরা জুড়ে এখন শারদ উৎসবের চরম আনন্দময় সময় চলছে। প্রতিটি পাড়া, মহল্লা ও মন্দিরে চলছে দেবী দুর্গার আরাধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা। ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের এই কুমারী পূজা সেই উৎসবেরই এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top