News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গঙ্গা আনায়নের মাধ্যমে সপ্তমীর সূচনা, পূজার আমেজে মাতোয়ারা শান্তির বাজার পূর্ব পাড়া
Image

গঙ্গা আনায়নের মাধ্যমে সপ্তমীর সূচনা, পূজার আমেজে মাতোয়ারা শান্তির বাজার পূর্ব পাড়া

শান্তির বাজার, ২৯ সেপ্টেম্বর : বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আনন্দে একাত্ম হয়েছে শান্তির বাজার। এবছরও ঐতিহ্য মেনেই শুভ সপ্তমীতে গঙ্গা আনায়নের মাধ্যমে দুর্গাপূজার সূচনা করলেন শান্তির বাজার পূর্ব পাড়া দুর্গাপূজা কমিটির উদ্যোক্তারা। শাস্ত্রবিধি মেনে, ভোরবেলায় নদীতে গিয়ে গঙ্গাজল সংগ্রহ করে আনেন এলাকার যুবক ও মহিলারা।

সোমবার সকালে নদীতে দেখা যায় পূজা কমিটির সদস্যদের এক বিশাল মিছিল হাতে ঘট, মাথায় শঙ্খধ্বনি, পায়ে পদক্ষেপ একতার ছন্দে। এলাকার মহিলারা শঙ্খ বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে গঙ্গাজল সংগ্রহ করেন। তারপর তা নিয়ে ফিরে আসেন পূজামণ্ডপে, যেখানে নবপত্রিকা স্নান ও স্থাপনের মাধ্যমে দেবী দুর্গার সপ্তমী বিহিত পূজা শুরু হয়।

এদিন শুধু পূর্ব পাড়া নয়, শান্তির বাজার মাষ্টার পাড়া এবং দক্ষিণ বাজারের পূজা কমিটির সদস্যদেরও গঙ্গা আনায়ন করতে দেখা যায়, ফলে গোটা এলাকা ভরে ওঠে উৎসবের প্রাণবন্ত সুরে।

জানা গিয়েছে, এই বছর শান্তির বাজার পূর্ব পাড়া দুর্গা পূজা কমিটি ১০ লক্ষ টাকার একটি বড় বাজেট নিয়ে পূজা পরিচালনা করছে। পূজার থিমে এবার নজরকাড়া এক সৃষ্টিশীলতা দেখা গেছে বাঁশ ও বেত দিয়ে তৈরি মণ্ডপ যা পরিবেশবান্ধব এবং ঐতিহ্যবাহী গ্রামের ছোঁয়া বহন করে। স্থানীয় কারিগরদের দিয়ে এই থিমের কাজ করানো হয়েছে, যার ফলে পূজার সঙ্গে জড়িয়ে গেছে এলাকার স্বকীয়তা ও সংস্কৃতির গন্ধ।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top