News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি এলাকায় পূজা পরিক্রমায় মুখ্যমন্ত্রী
Image

জনজাতি এলাকায় পূজা পরিক্রমায় মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ত্রিপুরা জুড়ে যখন উৎসবের আনন্দ সর্বত্র ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পরিক্রমা করে দুর্গাপূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানালেন স্থানীয় জনগণকে। তিনি পূজামণ্ডপে গিয়ে প্রতিমার দর্শন করেন এবং পুজো আয়োজনের প্রশংসা করেন।

পূজার এই উৎসবমুখর পরিবেশে মুখ্যমন্ত্রীর সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সরেজমিনে জনজাতি এলাকার পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও অংশগ্রহণকে সম্মান জানান।

এদিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা এক বিশেষ সফরে টিএসআর (ত্রিপুরা স্টেট রাইফেলস) ক্যাম্পেও যান। সেখানে তিনি জওয়ানদের সঙ্গে দেখা করেন, তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে উৎসবের শুভেচ্ছা জানান এবং তাঁদের নিরবচ্ছিন্ন কর্তব্য পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী জওয়ানদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁদের কল্যাণ ও সুযোগ-সুবিধা নিয়েও খোঁজখবর নেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top