News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমতলী থানার বিশেষ মদবিরোধী অভিযান, গ্রেপ্তার ১
Image

আমতলী থানার বিশেষ মদবিরোধী অভিযান, গ্রেপ্তার ১

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে রাজ্য জুড়ে যখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে, তখন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়েছে রাজ্যের প্রতিটি থানার পুলিশ বিভাগ। সেই ধারাবাহিকতায়, মহাষষ্ঠীর সন্ধ্যায় আমতলী থানার পুলিশের এক বিশেষ মতবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পাওয়া গেছে।

এই অভিযানে নেতৃত্ব দেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ দাস, থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল এবং অন্যান্য পুলিশ অফিসার ও টিএসআর জওয়ানরা। রবিবার সন্ধ্যায় অভিযান চালানো হয় মহেশখলা এলাকার ইন্দ্রজিৎ দেবনাথ এবং হাঁপানিয়া এলাকার সমীর ঘোষের বাড়িতে। সেখান থেকে বিপুল পরিমাণে অবৈধ বিলেতি মদ উদ্ধার করা হয়।

এছাড়াও, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই দিন সন্ধ্যায় ওএনজিসি ব্যাংক চৌমুহনী সংলগ্ন আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে। তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে আরও বিপুল পরিমাণ অবৈধ বিলেতি মদ উদ্ধার করা হয়। এসময় ট্রাকচালক মনীশ দেবকে গ্রেপ্তার করা হয়।

রবিবার রাতেই মনীশ দেবের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আমতলী থানার পুলিশ।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top