News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোড রোলারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী অটো, গুরুতর আহত চালক সহ ৩ জন
Image

রোড রোলারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী অটো, গুরুতর আহত চালক সহ ৩ জন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর : বিশালগড়-বক্সনগর সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। রোড রোলারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় একটি যাত্রীবাহী অটো। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোর চালক সহ আরও দুই যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিআর০৭এ৪৪৯৩ নাম্বার একটি ব্যাটারি চালিত অটো গাড়ি যাত্রীদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রোলারের সাথে সংঘর্ষ ঘটে। দুটি গাড়ির সংঘর্ষে অটো গাড়ির সম্পূর্ণ দুমড়ে যায়‌। অটো গাড়িতে থাকা একাধিক যাত্রীসহ চালক রক্তাক্ত অবস্থায় গাড়িতে আটকে পড়ে।

ওই দুর্ঘটনার ফলে অটোর চালক সহ মোট ৩ জন গুরুতরভাবে আহত হন। তাঁদের তৎক্ষণাৎ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top