News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারের প্রতি আস্থা হারিয়ে নিজেরাই রাস্তা সংস্কারে নামলেন এলাকাবাসী
Image

সরকারের প্রতি আস্থা হারিয়ে নিজেরাই রাস্তা সংস্কারে নামলেন এলাকাবাসী

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে প্রশাসনের নিকট আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ভাঙাচোরা রাস্তায় চলাচল করে নিত্যদিন বিপাকে পড়ছিলেন এলাকার মানুষজন। অবশেষে সরকারের উপর ভরসা না রেখে নিজেরাই রাস্তা মেরামতির কাজে নেমে পড়লেন সাধারণ মানুষ। এই বিরল ও অনুকরণীয় ঘটনা ঘটেছে ত্রিপুরার বিশালগড় বিধানসভার অন্তর্গত গজারিয়া পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে কাদা ও জল জমে চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢোকা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে ওঠে। বারবার স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও মিলেনি কোনো স্থায়ী সমাধান।

রাস্তাটির দুরবস্থা আর সহ্য করতে না পেরে অবশেষে নিজেদের উদ্যোগেই হাত লাগান গ্রামের মানুষ। স্থানীয় যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সকলে মিলে যন্ত্রপাতি তুলে রাস্তায় নেমে পড়েন। নিজেদের অর্থে ইট, বালি, সিমেন্ট জোগাড় করে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সংস্কার শুরু হয়।

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সাধারণ মানুষের দাবি, সরকারি প্রকল্পের আওতায় বহু রাস্তা সংস্কার হলেও এই এলাকা বারবার উপেক্ষিত থেকে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা যথাযথ দায়িত্ব পালন করছেন না বলেই অভিযোগ উঠছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top