News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পশ্চিম থানার বিশেষ অভিযান, পূজার পাক মুহূর্তে বেআইনি ও পরিত্যক্ত গাড়ি তুলে সরিয়ে দিচ্ছে পুলিশ
Image

আগরতলা পশ্চিম থানার বিশেষ অভিযান, পূজার পাক মুহূর্তে বেআইনি ও পরিত্যক্ত গাড়ি তুলে সরিয়ে দিচ্ছে পুলিশ

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: শারদোৎসবের ঠিক আগমুহূর্তে আগরতলা শহরের রাস্তা যাতে যানজটমুক্ত ও দর্শনার্থীদের চলাচলের উপযোগী থাকে, সেই লক্ষ্যেই বিশেষ অভিযানে নেমেছে পশ্চিম থানার পুলিশ। বেআইনি ভাবে পার্ক করা গাড়ি, রাস্তায় ফেলে রাখা পরিত্যক্ত ও দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে থাকা গাড়িগুলিকে অভিযান চালিয়ে সরিয়ে দিচ্ছে পুলিশ।

বিশেষ করে পূজার সময়ে যেখানে মানুষের ভিড় ও যানবাহনের চলাচল বেশি থাকে, সেখানেই এই বেআইনি পার্কিংয়ের কারণে ভয়াবহ যানজট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। সেই ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রানা চ্যাটার্জী।

ওসি রানা চ্যাটার্জী বলেন, শহরজুড়ে পূজার সময়ে ভিড় বাড়ে, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে মণ্ডপে যেতে পারেন, তা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। বহুদিন ধরে কিছু গাড়ি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল, আর কিছু গাড়ি বেআইনিভাবে পার্ক করা হচ্ছিল। আমরা তাদের নোটিশ দিয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলাম, কেউ না সরানোয় এখন আমরা পদক্ষেপ নিচ্ছি।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top