News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছাত্রদের কাছ থেকে জোরপূর্বক দুর্গাপূজা চাঁদা তোলার বিরুদ্ধে টিএসএফ-এর ডেপুটেশন
Image

ছাত্রদের কাছ থেকে জোরপূর্বক দুর্গাপূজা চাঁদা তোলার বিরুদ্ধে টিএসএফ-এর ডেপুটেশন

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ক্লাব ও পূজা কমিটির পক্ষ থেকে ছাত্রদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ তুলেছে টিএসএফ। এরই বিরুদ্ধে আজ এডিশনাল এসপি ধ্রুব নাথের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

টিএসএফ-এর তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগরতলায় এসে পড়াশোনা করছে এমন অনেক ছাত্র-ছাত্রীকে পূজা চাঁদার নামে বড় অঙ্কের অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। যেহেতু এদের অনেকেই সাধারণ বা নিম্নবিত্ত পরিবারের সন্তান, তাই এই আর্থিক চাপ তাদের মানসিক ও অর্থনৈতিক কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

টিএসএফ জানিয়েছে, তারা দুর্গাপূজার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে শ্রদ্ধা করে, কিন্তু কারও উপর জোর করে চাঁদা তোলা সম্পূর্ণ অনৈতিক। চাঁদা দেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করা উচিত – কেউ ১০ টাকা দিতে চাইলে, তাতেও কেউ বাধা দিতে পারে না।

বিশেষ করে এমন অবস্থায়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, কোনো ক্লাব বা সংস্থা কারও উপর জোর করে চাঁদা চাপিয়ে দিতে পারে না, তখনো এই প্রথা অব্যাহত থাকা উদ্বেগজনক।

টিএসএফ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে, অবিলম্বে এই চাঁদা আদায় বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক। তাঁদের দাবি, সংশ্লিষ্ট থানাগুলো ও প্রশাসনিক দপ্তরগুলিকে উপযুক্ত নির্দেশ দেওয়া হোক যাতে মুখ্যমন্ত্রীর নির্দেশনা কঠোরভাবে পালিত হয় এবং ছাত্রদের স্বেচ্ছায় চাঁদা দেওয়ার স্বাধীনতা নিশ্চিত হয়। আজ এডিশনাল এসপি ধ্রুব নাথের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top