News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশ এবং রাজ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নির্দেশিত পথে অগ্রসর হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

দেশ এবং রাজ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নির্দেশিত পথে অগ্রসর হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর : আজ মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক, যিনি সর্বদা ভারতের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, দেশ এবং রাজ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নির্দেশিত পথে অগ্রসর হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দীনদয়াল সবসময় জোর দিয়ে বলেছেন যে সততা আমাদের নীতি হওয়া উচিত।

রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকগণ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top