News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাচৌমুহনী বাজারে স্বচ্ছতা অভিযানে মেয়র দীপক মজুমদার
Image

দুর্গাচৌমুহনী বাজারে স্বচ্ছতা অভিযানে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের সিটি সেন্টারস্থিত অফিসে পিএম আবাস মেলা শহুরি-২০২৫, সাফাই মিত্র সুরক্ষা শিবির- ২০২৫ ও পিএম স্বনিধি লোক কল্যাণ মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। সেখানে পুর নিগমের মেয়র সহ উপস্থিত অন্যান্যরা শপথ গ্রহণ করে প্রত্যেক সপ্তাহে দু’ঘন্টা করে স্বচ্ছতার জন্য শ্রমদানের।

তারই অঙ্গ হিসেবে স্বচ্ছতা হি সেবা ২০২৫ ‘এক দিন, এক ঘন্টা, এক সাথ’ – এই স্লোগানকে সামনে রেখে দুর্গাচৌমুহনী বাজারে স্বচ্ছতা অভিযান সংগঠিত করে পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন পুর কমিশনার ডি কে চাকমা কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, কর্পোরেটর ভাস্বতি দেববর্মা, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

মেয়র বলেন, স্বচ্ছতা হি সেবা এরই অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। আজ দুর্গা চৌমুহনী বাজার পরিষ্কার করা হয়। মূলত সেবার মনোভাব নিয়েই এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top