News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শারদ উৎসব উপলক্ষে পুজো প্যান্ডেল পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা
Image

শারদ উৎসব উপলক্ষে পুজো প্যান্ডেল পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: শারদ উৎসবের আনন্দে মেতে ওঠা এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখার বার্তা নিয়ে আজ শহরের বিভিন্ন পুজো প্যান্ডেল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এসময় তিনি সকল রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “শারদ উৎসবে প্রত্যেককে শান্তি ও সম্প্রীতির পরিবেশে উৎসব উদযাপন করতে হবে। পরস্পরের মধ্যে সৌভ্রাতৃত্ব ও মেলবন্ধন বজায় রেখে উৎসবের আনন্দ উপভোগ করার আহ্বান রইল।” তিনি সকলকে শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানিয়ে উৎসবের মর্যাদা রক্ষায় সহযোগিতা করার কথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী মঠচৌমুহনী এলাকার ফ্লাওয়ার্স ক্লাব, শিবনগরস্থিত মর্ডান ক্লাব, আমরা তরুণ দল, সেন্ট্রাল রোড যুব সংস্থা ও নেতাজি প্লে সেন্টারের পুজো প্যান্ডেল পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে তিনি উৎসবের আয়োজন ও সজ্জা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুজা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top