News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পুর নিগমের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন দুই সাফাই কর্মী, অভিযোগ অমানবিক ব্যবস্থাপনার
Image

আগরতলা পুর নিগমের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন দুই সাফাই কর্মী, অভিযোগ অমানবিক ব্যবস্থাপনার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : আজ আগরতলা পুর নিগমের আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সাফাই কর্মী। অভিযোগ, সকাল থেকে কর্মীদের অনুষ্ঠানে বসিয়ে রাখা হয়, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত তাঁদের জন্য কোনও খাবার বা পানীয় জলও সরবরাহ করা হয়নি। এই অমানবিক পরিস্থিতিতে দুই মহিলা সাফাই কর্মী অসুস্থ হয়ে পড়েন, বলে জানান সহকর্মীরা।

এক সাফাই কর্মীর মতে, অসুস্থ হওয়ার পর প্রথমে কারও কোনো উদ্যোগ দেখা যায়নি। অবশেষে টাস্ক ফোর্সের কয়েকজন কর্মী দায়িত্ব নিয়ে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন—তাও অ্যাম্বুলেন্সে নয়, একটি অটোতে করে। তাতেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত কর্মীরা ও তাঁদের সহকর্মীরা।

তিনি আরও অভিযোগ করেন, সকালে অনুষ্ঠানস্থলে ডাকা হয়। দুপুর গড়িয়ে গেলেও খাবার তো দূরের কথা, পানীয় জলও দেওয়া হয়নি। চেয়ারে বসে থাকতে থাকতে অনেকেই শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েন। তাঁদের কোনও গুরুত্ব দেওয়া হয়নি, শুধুই দেখানোর জন্য সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন কর্মীরা।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top