News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা নেশার স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে : আমরা বাঙালি
Image

ত্রিপুরা নেশার স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে : আমরা বাঙালি

আগরতলা, ২৪ সেপ্টেম্বর : ত্রিপুরা নেশার স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। পাশাপাশি, সীমান্ত সংলগ্ন এলাকায় দালালদের মারফতে রাজ্যে অনুপ্রবেশ ঘটছে। তাদের চিহ্নিত করে রাজনীতির উর্ধ্বে উঠে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ, এই অনুপ্রবেশকারীদের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় বাঙালীরা কাজ করতে গিয়ে বাংলাদেশী হিসেবে চিহ্নিত করে নির্যাতনের শিকার হচ্ছে। আজ আমরা বাঙালির তরফ থেকে এমনটাই জানিয়েছে সভাপতি গৌরাঙ্গ রুদ্র পাল।

এদিন গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, রাজ্যের বর্তমান সময়ে পাশ্ববর্তী দেশে সরকার পরিবর্তনের ফলে কেউ প্রাণ বাঁচানোর জন্য আবার কেউ কর্মসংস্থানের জন্য রাজ্যের কিছু দালালদের মারফতে রাজ্যে প্রবেশ করার চেষ্টা করে আবার কেউ কেউ ঢুকে পড়ছে। এর ফলে রাজ্যের সাধারণ জনগণের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বাঙালী দল মনে করে যে সকল এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটছে সেই সকল এলাকা গুলো চিহ্নিত করে সেই সকল এলাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এনে নজরদারি জোরদার করা উচিত।

তাছাড়া ভৌগলিক কারণে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি যে সকল এলাকা সেই সকল এলাকায় রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বাহিনীর নজরদারির ব্যবস্থা মজবুত করতে হবে। আমরা বাঙালী দল মনে করে এই বেআইনী অনুপ্রবেশের ফলে রাজ্য সরকারের যেমন খরচ বাড়ছে তেমনি প্রশাসনের লোকেরা এই বেআইনী অনুপ্রবেশের দিকে নজর দেওয়া আইনী ব্যবস্থা দেখাশোনা করতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার দিকে মনোযোগ দিতে পারছে না ঠিক করে। যার ফলে রাজ্যে বাড়ছে নেশার কারবার। যার দরুন রাজ্যের বিভিন্ন স্থান দিয়ে মাদকদ্রব্য ঢুকছে। এর প্রভাব স্থানীয় যুব সমাজের মধ্যে পড়ছে।

তাঁর অভিযোগ, ত্রিপুরা নেশার স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। এই বেআইনী অনুপ্রবেশকারীদের ভূয়া কাগজ পত্র বের করে দিচ্ছে যে সকল দালালরা তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আর সীমান্ত সংলগ্ন এলাকায় যে সকল দালালদের মারফতে রাজ্যে প্রবেশ করছে বেআইনীভাবে প্রবেশের সুযোগ করে দেয় তাদের চিহ্নিত করে রাজনীতির উর্ধ্বে উঠে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এই বিদেশী অনুপ্রবেশকারীদের দরুন রাজ্যের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আবার এই অনুপ্রবেশকারীদের দরুন বহিঃরাজ্যের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজন বিশেষ করে বাঙালীরা কাজ করতে গিয়ে বাংলাদেশী হিসেবে চিহ্নিত করে নির্যাতনের শিকার হচ্ছে। তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top