News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজারে যুব মোর্চার নমো ম্যারাথনে অংশ নিলেন সাংসদ বিপ্লব
Image

শান্তিরবাজারে যুব মোর্চার নমো ম্যারাথনে অংশ নিলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা পাক্ষিক’ কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শান্তিরবাজারে আয়োজিত হল নমো ম্যারাথন। এই ম্যারাথনে অংশ নেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসাবে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শান্তির বাজারে নমো ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। তাঁর কথায়, ২০১৮ সালের পর থেকে ভারতে খেলাধুলার জগতে এক বিপ্লব এসেছে। ক্রীড়াবিদদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়ের সংখ্যাও বেড়েছে। এটা আমাদের দেশের উন্নতির প্রতিফলন।

এদিন তিনি আরও বলেন, দেহ-মনকে সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা প্রয়োজন। প্রতিদিন অন্তত এক ঘণ্টা শরীরচর্চা করা প্রতিটি মানুষের উচিত। সুস্থ দেহ মানেই সুস্থ মন, এবং সুস্থ মনই পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top