News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থরক্ষা ও নিরবিচারে পরিষেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য : চেয়ারম্যান হেমন্ত ভার্মা
Image

বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থরক্ষা ও নিরবিচারে পরিষেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য : চেয়ারম্যান হেমন্ত ভার্মা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ইলেকট্রিসিটি রেগুলেটরির কাজ গ্রাহকরা যেন সঠিক সময়ে পরিষেবা পান সেটা নিশ্চিত করা। এককথায়, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থরক্ষা ও নিরবিচারে পরিষেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান হেমন্ত ভার্মা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমন্ত ভার্মা জানান, তিনি দীর্ঘ সাড়ে চার বছর ছত্তিশগড় রাজ্যের ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, দিল্লির সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, দিল্লি বিদ্যুৎ বোর্ড এবং বিসিএস রাজধানি পাওয়ার লিমিটেডের মতো গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সংস্থায় উচ্চপদস্থ প্রশাসনিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ৩৭ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। এখন এই অভিজ্ঞতা ত্রিপুরার মানুষের জন্য কাজে লাগাতে চাই। এই রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়াই আমার লক্ষ্য।

চেয়ারম্যান ভার্মা বলেন, বিদ্যুৎ রেগুলেটরির মূল দায়িত্ব শুধুমাত্র দপ্তরে বসে সিদ্ধান্ত নেওয়া নয়, বরং মাঠে নেমে, সাধারণ গ্রাহকদের সঙ্গে কথা বলে সমস্যা ও চাহিদা বুঝে কার্যকর পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, আমি শুধু অফিসে বসে কাজ করব না। সময় পেলেই সরাসরি গ্রাহকদের সঙ্গে কথা বলব, তাঁদের অভিজ্ঞতা ও সমস্যাগুলি জানব।

তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন ছাড়া অন্য কোনও বিকল্প নেই। বিতরণ সংস্থাগুলি সময়মতো পরিষেবা দিতে ব্যর্থ হলে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, গ্রাহক যাতে ন্যায্য বিল পান, বিদ্যুৎ বিভ্রাট কমে এবং পরিষেবায় স্বচ্ছতা থাকে সে দিকটিতে বিশেষ নজর দেবেন।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top