News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বর্তমানে কারাগারের সংখ্যা ১৩টি, ১৬২২ জন আসামী বন্দী, সাজাপ্রাপ্ত আসামি ৫৫৬, বিধানসভায় তথ্য
Image

ত্রিপুরায় বর্তমানে কারাগারের সংখ্যা ১৩টি, ১৬২২ জন আসামী বন্দী, সাজাপ্রাপ্ত আসামি ৫৫৬, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : ত্রিপুরায় বর্তমানে কারাগারের সংখ্যা ১৩টি। এর মধ্যে সাব্রুমে সাব জেল রয়েছে। ওই কারাগারগুলোতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৬২২ জন আসামী বন্দী রয়েছে। এরমধ্যে ওই সময় পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৫৫৬জন। আজ ত্রিপুরা বিধানসভায় অধিবেশনের দ্বিতীয় তথা অন্তিম দিনে সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাসের তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কারাগার মন্ত্রী সাত্বনা চাকমা।

এদিন সাত্বনা চাকমা বলেন, ওই কারাগারগুলোতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৬২২ জন আসামী বন্দী রয়েছে। যেমন, কেন্দ্রীয় সংশোধনাগারে ৭৬৫ জন, কৈলাসহর ডিস্ট্রিক্ট জেলে ১১২ জন, উদয়পুর ডিস্ট্রিক্ট জেলে ১১৩ জন, ধর্মনগর সাব জেলে ১১০ জন, কাঞ্চনপুর সাব জেলে ২৫ জন, গন্ডাছড়া সাব জেলে ৩৫ জন, কমলপুর সাব জেলে ৫৭ জন, খোয়াই সাব জেলে ১১৯ জন, সোনামুড়া সাব জেলে ১২৪ জন, বিলোনিয়া সাব জেলে ৬৫ জন, অমরপুর সাব জেলে ২০ জন এবং লংতরাই সাব জেলে ৭৭ জন।

এদিন তিনি আরও বলেন, রাজ্যের কারাগারগুলোতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৫৫৬জন। যেমন, কেন্দ্রীয় সংশোধনাগারে ২১৯ জন, কৈলাসহর ডিস্ট্রিক্ট জেলে ৪৬ জন, উদয়পুর ডিস্ট্রিক্ট জেলে ৪৭ জন, ধর্মনগর সাব জেলে ৫২ জন, কাঞ্চনপুর সাব জেলে ১২ জন, গন্ডাছড়া সাব জেলে ২৩ জন, কমলপুর সাব জেলে ২৯ জন, খোয়াই সাব জেলে ৩১ জন, সোনামুড়া সাব জেলে ৩১ জন, বিলোনিয়া সাব জেলে ২৫ জন, অমরপুর সাব জেলে ১৫ জন এবং লংতরাই সাব জেলে ২৬ জন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top