News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে নথীভুক্ত ভূমিহীন পরিবারের মোট সংখ্যা ১৪৪২১টি, বিধানসভায় তথ্য
Image

রাজ্যে নথীভুক্ত ভূমিহীন পরিবারের মোট সংখ্যা ১৪৪২১টি, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : রাজ্যে নথীভুক্ত ভূমিহীন পরিবারের মোট সংখ্যা ১৪৪২১টি। আজ ত্রিপুরা বিধানসভায় অধিবেশনের দ্বিতীয় তথা অন্তিম দিনে সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিন ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন রাজস্ব দফতরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, গত তিন বছরে ৭৭৪১ জন্য ভূমিহীন পরিবার ভূমি পাওয়ার জন্য রাজ্য সরকারের নিকট আবেদন করেছে এবং মোট ২২৫৬ টি পরিবারকে ভূমি এলোটমেন্ট দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভূমি বন্দোবস্ত দেওয়া একটি চলমান প্রক্রিয়া। জেলাশাসক এবং মহকুমা শাসকের অফিসে দাখিলকৃত জনগনের আবেদনের ভিক্তিতে এবং সাব- ডিভিশনাল লেভেল লেন্ড এলোটমেন্ট কমিটি-র সুপারিশমূলে ও দাখিলকৃত আবেদনকারীদের প্রয়োজনীয় নথীপত্রের বিচার বিশ্লেষন করে রাজস্ব দপ্তরে আসার পর সরকারী সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট মহকুমা শাসকের অফিস থেকে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top