News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে নথিভুক্ত বয়স উত্তীর্ণ বেকার সংখ্যা ১৫৪৬৯ জন, বিধানসভায় তথ্য
Image

রাজ্যে নথিভুক্ত বয়স উত্তীর্ণ বেকার সংখ্যা ১৫৪৬৯ জন, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: রাজ্যে নথিভুক্ত বয়স উত্তীর্ণ বেকার সংখ্যা ১৫৪৬৯ জন। আজ ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় তথা অন্তিম দিনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং সিপিএম বিধায়ক নয়ন সরকারের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন কর্মসংস্থান পরিষেবা এবং জনশক্তি পরিকল্পনা মন্ত্রী টিংকু রায়।

এদিন মন্ত্রী টিংকু রায় প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বেকারদের যোগ্যতানুয়ায়ী বেকারভাতা প্রদানের কোন পরিকল্পনা রাজ্য সরকারের আপাতত নেই। এদিন তিনি আরও বলেন, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল-এর তথ্য অনুয়ায়ী ২০২৩-২৪ অর্থবষে রাজ্যের কর্ম বিনিয়োগ কেন্দ্রে নথীভূক্ত মোট ৭২৩৯ জন এবং ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ৮২৪০ জন বেকারের চাকুরীর বয়সের উর্ধ্বসরমা ছাড়িয়ে গেছে।

তাঁর কথায়, বয়স উত্তীর্ণ বেকারদের কর্মসংস্থানের জন্য বয়সের ছাড় দেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top