News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ডিএ প্রদানের ব্যবধান কমানোর জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী
Image

কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ডিএ প্রদানের ব্যবধান কমানোর জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী

আগরতলা, ২৩ সেপ্টেম্বর : মঙ্গলবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে বদ্ধপরিকর। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ডিএ প্রদানের ব্যবধান কমানোর জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিধায়ক গোপাল চন্দ্র রায় এর আনীত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় জানিয়েছেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভিশন ডকুমেন্ট এর সাথে সঙ্গতি রেখে ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ থেকে বাড়িয়ে ২.৫৭ পর্যন্ত করা হয়েছে, যাতে করে কর্মচারীদের বেসিক পে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের অনুরূপ করা যায়। ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ থেকে বাড়িয়ে ২.৫৭ করার ফলে কর্মচারিদের বেসিক ১৪.২২ শতাংশ বৃদ্ধি হয়।

একজন কর্মচারির বেসিক যদি ১০০০ টাকা হয়, তবে ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ এর পর তার বেসিক হবে ২২৫০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ লাগু হওয়ার পরে বেসিক বৃদ্ধি পেয়ে হয়ে যাবে ২৫৭০ টাকা। এতে কর্মচারিদের বেসিকও ১৪.২২ শতাংশ বৃদ্ধি হয় এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিক এর কারনে কর্মচারিরা উপকৃত হচ্ছেন। যেখানে কয়েকটি রাজ্যে করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোন ডিএ দেওয়া হয়নি আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ডি.এ এবং পেনশনভোগীদের জন্য ডি.আর ঘোষণা করেছিল।

এছাড়া করোনা-কালীন পরিস্থিতিতেও কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিউ অফ এফটিসি চালু করা হয়েছিল।পূর্বে, একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনও নীতি ছিল না। ফলস্বরূপ, বিভিন্ন পদ মিলিয়ে ৮, ৯, এমনকি ১০ বছর চাকরি করেও কোনো কোনো কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন। বর্তমান সরকার এখন এই নীতি সংশোধন করেছে। সংশোধিত নীতির অধীনে, একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হবেন।সরকার আসার পর আইনি জটিলতায় অনেকদিন ধরে অনেক কর্মচারী সুবিধা থেকে বঞ্ছিত ছিল।

পদোন্নতি দেওয়ার জন্য এডহক প্রমোশন পলিসি চালু করা হয়েছে এবং একটা বিরাট অংশের কর্মচারী এই সুযোগ-সুবিধা পেয়েছেন। সরকার সমস্ত আইনি প্রক্রিয়া বিবেচনা করে নিয়মিত পদোন্নতি কিভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে একটি সমাধান সুত্র বেরিয়ে আসবে বলে আশা করা যায়। এছাড়া মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা যাতে সমস্ত সরকারি কর্মচারি পেতে পারেন তার জন্যও একটি পলিসি তৈরি হচ্ছে। সরকার টিএসআর জওয়ানদের অবসরের বয়স ৫৮ বছর থেকে বাড়িয়ে ৬০ বছর করেছে। টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে। সরকার হোমগার্ডদের মাসিক পেনশন তিনগুণ বৃদ্ধি করেছে। ৭৫০ টাকা থেকে ২৫০০ টাকা করা হয়েছে।রাজ্য সরকার ডিএ-এর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।তাছাড়া সরকার সরকারি কর্মচারীদের জন্য ফেস্টিভ্যাল এডভান্স ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০০ টাকা করেছে। তৎসঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিবল গ্রান্ড ২০১৮ সালের তুলনায় এই বছরে তিন গুণ বৃদ্ধি করেছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top