News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় নিখোঁজ মহিলার সংখ্যা ৯৮ জন এবং বালিকা ৬ জন, বিধানসভায় তথ্য
Image

ত্রিপুরায় নিখোঁজ মহিলার সংখ্যা ৯৮ জন এবং বালিকা ৬ জন, বিধানসভায় তথ্য

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরায় নিখোঁজ মহিলার সংখ্যা ৯৮ জন। তেমনি, নিখোঁজ বালিকার সংখ্যা ৬ জন। আজ ত্রিপুরা বিধানসভায় অধিবেশনের দ্বিতীয় তথা অন্তিম দিনে সিপিএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, মোট গত তিন বছরে (যথা, ২০২২, ২০২৩ এবং ২০২৪) রাজ্যে ৩১৬৪ জন মহিলা (১৮ বছরের উপরে) এবং ৫২৬ জন বালিকা (১৮ বছরের নীচে) নিখোঁজ হওয়ার সংবাদ রাজ্যের বিভিন্ন খানায় লিপিবদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত ৩১৬৪ জন নিখোঁজ মহিলার মধ্যে ৩০৬৬ জনকে এবং ৫২৬ জন নিখোঁজ বালিকার মধ্যে ৫২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ৯৮ জন মহিলা এবং ০৬ জন বালিকা এখনো নিখোঁজ রয়েছেন।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top