News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে রেগার টাকা আত্মসাৎ, ডেপুটেশন তিপরা মথার
Image

চড়িলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে রেগার টাকা আত্মসাৎ, ডেপুটেশন তিপরা মথার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: রেগা প্রকল্পের অর্থ নিয়ে চড়িলাম আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এলাকার মানুষের দাবি, পঞ্চায়েত প্রধান ভবেশ চৌধুরী রেগা প্রকল্পের আওতায় কাজ করা গরীব ও দিনমজুর শ্রেণির মানুষের টাকা আত্মসাৎ করেছেন। ওই অভিযোগ ঘিরে মঙ্গলবার সকালে তিপরা মথার পক্ষ থেকে পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আড়ালিয়া পঞ্চায়েত এলাকায় রেগা প্রকল্পে কাজ করলেও বহু শ্রমিক এখনও তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি। কেউ কেউ গত ৬-৮ মাস ধরে কাজ করেও এক টাকাও পাননি বলে অভিযোগ করেন। এই নিয়ে বারংবার পঞ্চায়েত অফিসে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি। অবশেষে ক্ষুব্ধ হয়ে তিপরা মথার নেতৃত্বে আজ একটি ডেপুটেশন দেওয়া হয়।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন তিপরা মথার স্থানীয় নেতা-নেত্রীরা। তাঁরা অভিযোগ করেন, পঞ্চায়েত প্রধান ভবেশ চৌধুরী ও তাঁর ঘনিষ্ঠ কিছু কর্মী রেগা প্রকল্পের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।

Releated Posts

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top