News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০৮টি পদ্ম ফুলের মালা, সিল্কের শাড়ি, উদয়পুরের বিখ্যাত পেঁড়া এবং নানারকম ফল দিয়ে মাতা ত্রিপুরেশ্বরীকে পুজো দিলেন প্রধানমন্ত্রী
Image

১০৮টি পদ্ম ফুলের মালা, সিল্কের শাড়ি, উদয়পুরের বিখ্যাত পেঁড়া এবং নানারকম ফল দিয়ে মাতা ত্রিপুরেশ্বরীকে পুজো দিলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর : ১০৮টি পদ্ম ফুলের মালা, সিল্কের শাড়ি, উদয়পুরের বিখ্যাত পেঁড়া এবং নানারকম ফল নিবেদন করে মাতা ত্রিপুরেশ্বরীকে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ের কাছে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন তিনি।

আজ নবরূপে সজ্জিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধনে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ নাম ও গোত্র উল্লেখ করে মায়ের কাছে পুজো দিয়ে ভারতবাসীর মঙ্গল কামনা করেন তিনি। মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী তাঁকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা করান। তার আগে প্রধানমন্ত্রীকে নামাবলি দিয়ে মন্দিরের পক্ষ থেকে বরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরীকে ১০৮টি পদ্মের মালা, সিল্কের শাড়ি, উদয়পুরের বিখ্যাত পেঁড়া এবং নানারকম ফল নিবেদন করে পুজো দিয়েছেন। এছাড়াও মন্দিরের প্রদক্ষিণ শেষে ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে অবস্থিত শিব মন্দিরেও পুজো অর্চনা করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top