আগরতলা, ২১ সেপ্টেম্বর : মহালয়ার পূর্ণ প্রভাতে ইসকন মন্দিরের উদ্যোগে কৃষ্ণ নাম প্রচারের উদ্দেশ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। রবিবার এই শোভাযাত্রা ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার মাধ্যমে এমবিবি কলেজ প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়।
কলেজ প্রাঙ্গণে উপস্থিত ভক্তরা আনন্দঘন পরিবেশে হরি নামে কীর্তন করেন। রীতিমত ধর্মীয় উৎসবমুখর পরিবেশে ভক্তরা একত্রে কৃষ্ণভক্তি এবং নামস্মরণের আনন্দ ভাগাভাগি করেন। এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সের বহু ভক্ত অংশগ্রহণ করেন এবং উৎসবের মধ্যে ধর্মীয় আবেগের ছোঁয়া ফুটিয়ে তোলেন।
ইসকন মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের আয়োজনে ভক্তদের মধ্যে কৃষ্ণভক্তি বৃদ্ধি ও সমাজে ধর্মীয় সচেতনতা বাড়ানোই প্রধান লক্ষ্য।

