News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনা পাচারকান্ডের ঘটনায় নয়া মোড়, রুকসানা বেগমের বাড়ী থেকে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার
Image

সোনা পাচারকান্ডের ঘটনায় নয়া মোড়, রুকসানা বেগমের বাড়ী থেকে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া সোনা পাচারকান্ডের ঘটনায় নয়া মোড়। ঘটনার মূল মাস্টারমাইন্ড রুকসানা বেগমের বাড়ী থেকে মোট ১২টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। শনিবার গভীররাতে কাস্টম বিভাগ, বিএসএফ এবং সোনামুড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এই অভিযানে তার ঘরের পেছন থেকে মাটি চাপা অবস্থায় এই বিস্কুটগুলি উদ্ধার হয়েছে। সোনার বিস্কুট গুলিকে নিজেদের হেফাজতে নিয়েছে কাস্টমস।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই তীব্র চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উত্তেজিত জনতারা রুকসানা বেগম এবং ওপরে অভিযুক্তের বাড়িঘরে হামলা চালায়। বাড়ি ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল সোনামুড়া এলাকা।

গত মঙ্গলবার গভীর রাতে সোনা পাচার কাণ্ডে ঝামেলাকে কেন্দ্র করে সুলেমান হোসেন নামে এক যুবককে খুন করা হয়েছিল। পরে বুধবার সকালে তার মৃতদেহ হাসপাতালের সামনে এনে ফেলে রাখা হয়। তারপর থেকেই পরিবারের সদস্যরা অভিযোগ তুলতে থাকেন এই ঘটনার মূল মাস্টারমাইন্ড রুকসানা বেগম। পুলিশ ঘটনার তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। তারপরেই গতকাল রাতে সোনার বিস্কুট গুলি উদ্ধার করেছে পুলিশ ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top