News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর যুবক
Image

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর যুবক

কৈলাসহর, ১৯ সেপ্টেম্বর:
কৈলাসহরের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরউলিতে শুক্রবার সকালে গুলিচালনার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন মাগুরউলি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম (২৮)।

আহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল আনুমানিক ৭টা নাগাদ বিএসএফ হঠাৎ করেই তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায়। গুলি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে এলে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরবর্তীতে ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার অরুপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন।

ডা. অরুপ চক্রবর্তী বলেন, আজ সকাল আটটা নাগাদ নুরুল ইসলাম নামে এক আহত যুবককে আনা হয়। গলায় গুলি লাগার কারণে প্রাথমিক চিকিৎসার পর অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

তবে আহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে রেফার করার পরও সরকারী অ্যাম্বুলেন্স পৌঁছতে যথেষ্ট সময় লাগে। এর ফলে নুরুল ইসলামের শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে।

অন্যদিকে, বিএসএফ এক বিশেষ সূত্রের দাবি সম্পূর্ণ ভিন্ন। একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী, নুরুল ইসলাম ওরফে রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সাথে যুক্ত ছিল। ঘটনার দিন সকালেও মোবাইলে ভিডিও ধারণ করে এক বিএসএফ জওয়ানকে বারবার চ্যালেঞ্জ জানায় এবং বাধা দেওয়া সত্ত্বেও অশালীন আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শেষপর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ।এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top