News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চার দফা দাবিতে জোড় পুকুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এসএফআই-এর ডেপুটেশন
Image

চার দফা দাবিতে জোড় পুকুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এসএফআই-এর ডেপুটেশন

বিশ্রামগঞ্জ, ১৯ সেপ্টেম্বর: শিক্ষক সংকট ও অবকাঠামোগত একাধিক সমস্যার সমাধানের দাবিতে ডেপুটেশন দিল ছাত্র সংগঠন এসএফআই। শুক্রবার সকাল সাড়ে আটটায় বিশ্রামগঞ্জের জোড় পুকুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে চার দফা দাবি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই দের কাছে ডেপুটেশন প্রদান করে এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটি।
ছাত্র সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের সমাধান করা, বিদ্যালয়ের শৌচাগার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মিড-ডে মিলের ঘর সংস্কার করা, শ্রেণীকক্ষগুলির রং করানো এবং বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনের বড় পুকুরে বাউন্ডারি নির্মাণ করা, যাতে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়।

ডেপুটেশন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই বিশালগড় বিভাগীয় সম্পাদক হিমাদ্রিশেখর ঘোষ এবং চড়িলাম আঞ্চলিক সম্পাদক রাজ গোস্বামী বিদ্যালয়ের বর্তমান সমস্যাগুলির কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য, ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে রেখে বিদ্যালয় চালানো অনভিপ্রেত। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দেন তাঁরা।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top