News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে অচল সিসি ক্যামেরা, ক্ষুব্ধ শহরবাসী
Image

বিশালগড়ে অচল সিসি ক্যামেরা, ক্ষুব্ধ শহরবাসী

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: লক্ষ লক্ষ টাকা ব্যয়ে শহরজুড়ে লাগানো সিসি ক্যামেরাগুলি বর্তমানে অচল হয়ে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিশালগড়বাসী। প্রশ্ন উঠছে, কার স্বার্থে বা কী উদ্দেশ্যে এসব অত্যাধুনিক ক্যামেরা বন্ধ করে দেওয়া হলো?
স্থানীয়দের অভিযোগ, দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই, মারপিট ও যানবাহন দুর্ঘটনার ঘটনা। অথচ শহরের সর্বত্র স্থাপিত সিসি ক্যামেরাগুলি সচল থাকলে অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সহজেই পাওয়া যেত। তাহলে কেনই বা এই ব্যয়বহুল প্রকল্প হঠাৎ অচল হয়ে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
শহরবাসীর আশঙ্কা, সিসি ক্যামেরা চালু থাকলে অপরাধীদের সনাক্ত করা খুব সহজ হত। কিন্তু সেগুলি নষ্ট হয়ে যাওয়ায় একদিকে যেমন তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুষ্কৃতীরা আইনের ফাঁক গলিয়ে পার পেয়ে যাচ্ছে।
বিশালগড় থানার ওসি বিজয় দাসও স্বীকার করেছেন, “শহরে সিসি ক্যামেরাগুলি অচল থাকায় প্রশাসনিকভাবে কাজ করতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে।” অবিলম্বে এই ক্যামেরাগুলি সারিয়ে তোলার দাবি জানানো হয়েছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top