News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিজেপির সামাজিক সেবামূলক কর্মসূচি অব্যাহত
Image

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিজেপির সামাজিক সেবামূলক কর্মসূচি অব্যাহত

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবাপাক্ষিক সপ্তাহের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে আজ বড়দোয়ালী যুব মোর্চার উদ্যোগে আগরতলার আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিনের এই রক্তদান শিবিরে যুব মোর্চার প্রায় ২৫ জন সদস্য রক্তদানের জন্য এগিয়ে এসেছেন। যুব মোর্চার নেতৃত্ব জানান, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ২রা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এরই অঙ্গ হিসেবে এদিন আইজিএম হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ২৫ জন রক্তদাতা রক্তদানের জন্য এগিয়ে আসেন। মূলত সেবা পাক্ষিক সপ্তাহ সেবার মধ্যে দিয়েই অতিবাহিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সেবা পাক্ষিক সপ্তাহের অঙ্গ হিসেবে আগরতলা পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের তরফ থেকে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার বিতরণ করা হয় এদিন। ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত খাদ্য সামগ্রীগুলি বিতরণ করেছেন।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top