News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরের জলে পড়ে মূক ও বধির এক শিশুর মৃত্যু
Image

পুকুরের জলে পড়ে মূক ও বধির এক শিশুর মৃত্যু

বিলোনিয়া, ১৯ সেপ্টেম্বর : পুকুরের জলে পড়ে মৃত্যু পাঁচ বছরের শিশুর। মর্মান্তিক ঘটনা বিলোনিয়া চিত্তামারা এলাকায়। বাড়ির লোকজনের অলক্ষে পাঁচ বছরের মুক ও বধির শিশু শুভম দাস খেলতে খেলতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়।

শিশুর দাদু ও দিদা জানায় প্রতিদিন শিশুটিকে বেঁধে রাখা হয় আজ তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাড়িতেই খেলছিল শিশুটি কিন্তু সবার চোখের আড়ালে কখন পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় তা কেউ টের পায়নি। পরবর্তী সময়ে পাশের বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে বিলোনিয়া মহাকুমা হাসপাতাল নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে।

তারা আরো জানায় ছেলেটি মুক ও বধির থাকার কারণে তাকে সব সময় বেঁধে রাখা হতো। ছেলেটির বাবা একজন মৃৎশিল্প। পূজার মরসুম হওয়ায় কাজে ব্যস্ত। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। মৃতদেহ বর্তমানে বিলোনিয়া হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top