News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআই(এম) নেতাদের উপর ন্যাক্কারজনক হামলা, সরকারি হাসপাতালে ফের হামলার চেষ্টা, মুখ্যমন্ত্রীকে চিঠি সিপিআইএমের
Image

সিপিআই(এম) নেতাদের উপর ন্যাক্কারজনক হামলা, সরকারি হাসপাতালে ফের হামলার চেষ্টা, মুখ্যমন্ত্রীকে চিঠি সিপিআইএমের

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: গতকাল শান্তিরবাজারের এসডিএম (ইআরও) অফিসে প্রস্তাবিত বিশেষ সার সংক্রান্ত সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করতে গিয়ে বিজেপি দুর্বৃত্তদের দ্বারা ভয়ঙ্কর শারীরিক আক্রমণের শিকার হন সিপিআই(এম) নেতৃবৃন্দ। আক্রান্ত হন সিপিআই(এম)-এর সদর ডিভিশন কমিটির সদস্য বলরাম রিয়াং, আশীষ পল ও প্রসূন রিয়াং। আশ্চর্য্যের বিষয়, পরিচিত দুষ্কৃতীদের উপস্থিতি ও আক্রমণ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি। তাই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

ওই চিঠিতে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী লেখেন, ওই ঘটনায় আহত নেতাদের জেলা হাসপাতালে পাঠানো হলেও, সেখানেও তাদের উপর ফের আক্রমণের চেষ্টা চালায় একই দুষ্কৃতী দল। এই ঘটনার সময় এসডিএম ও পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও, তারা পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হন। পরে জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। এরপর বলরাম রিয়াং ও প্রসূন রিয়াংকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিচিত দুষ্কৃতীদের উপস্থিতি ও আক্রমণ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি। এসডিএম ও এসডিপিও-র নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআই(এম) নেতৃত্ব। তাঁর অভিযোগ, হামলাকারীরা শাসক দলের ছত্রছায়ায় থাকায় প্রশাসন ইচ্ছাকৃতভাবে পদক্ষেপ নিচ্ছে না।

এ কেমন গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে সরকারি বৈঠকে যোগ দিতে গিয়ে বিরোধী দলের প্রতিনিধিরা আক্রান্ত হন, আর সরকারি হাসপাতালেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বলে প্রশ্ন তুলেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর নিকট চিঠি দিয়ে এই ঘৃণ্য ঘটনায় দোষীদের শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। তা না হলে সাধারণ মানুষের প্রশাসন ও পুলিশের ওপর আস্থা চিরতরে নষ্ট হয়ে যাবে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top