News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যস্তরীয় স্বচ্ছতা হি সেবা কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যস্তরীয় স্বচ্ছতা হি সেবা কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজ্যস্তরীয় স্বচ্ছতা হি সেবা কর্মসূচির উদ্বোধনে সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষে আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবেই স্বচ্ছ উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপিত হচ্ছে। ২০১৪ সালের ২রা অক্টোবর প্রধানমন্ত্রী মোদী স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন, যা আজ এক বিশাল গণআন্দোলনে রূপ নিয়েছে।

মুখ্যমন্ত্রী আগরতলা পুরনিগমের (AMC) উদ্যোগের প্রশংসা করে বলেন, আবর্জনা অপসারণ, ডাস্টবিন স্থাপন এবং পরিচ্ছন্নতা রক্ষায় তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এদিন তিনি সকল নাগরিকের প্রতি আহ্বান জানান, শুধু চারপাশ পরিচ্ছন্ন রাখাই নয়, নিজেদের মন ও অন্তরও পরিশুদ্ধ করতে হবে, তাহলেই একটি পরিচ্ছন্ন সমাজ ও রাজ্য গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, সচিব ব্রিজেস পান্ডে, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্বচ্ছ ভারত মিলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপা কর্মকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top