News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বিশ্বজিৎ পালিত স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ
Image

ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বিশ্বজিৎ পালিত স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : ত্রিপুরা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বিশ্বজিৎ পালিত হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম অতিরিক্ত বিচারপতি বিশ্বজিৎ পালিতের নাম সুপারিশ করেছে।

উল্লেখ্য, ২০০১ সালে জুডিশিয়াল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন বিচারপতি পালিত। ২০২৩ সালে তিনি ত্রিপুরা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

এদিকে, সুপ্রিম কোর্ট কোলিজিয়ামের বৈঠকে কর্ণাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি কুরুবারাহল্লি ভেঙ্কটরামারেড্ডি অরবিন্দকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়াও কর্ণাটক হাইকোর্টে তিনজন বিচার বিভাগীয় অফিসার গীতা কদবা ভারতরাজা সেট্টি, মুরলিধারা পাই বরকাট্টে ও ত্যাগরাজ নারায়ণ ইনাভল্লিকে বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে কলেজিয়াম ।

তাছাড়া, মাদ্রাজ হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে কর্মরত নি. সেঞ্চিলকুমার ও জি. আরুল মুরুগানকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাবও মঞ্জুর করেছে। হিমাচল প্রদেশ হাইকোর্টে দুই অভিজ্ঞ আইনজীবী জিয়া লাল ভরদ্বাজ ও রমেশ বর্মার নাম বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top