News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ব্যাপক ক্ষতি, চাঞ্চল্য
Image

অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ব্যাপক ক্ষতি, চাঞ্চল্য

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসতঘর। ওই ঘটনা কুমারঘাট সারদাপল্লি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।

ঘটনা বিবরনে জানা গিয়েছে, গতকাল রাতে কুমারঘাট পুরপরিষদের সারদাপল্লী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল দেবের বাড়িতে হঠাৎ ভয়াবহ আগুনে পুরো ঘরটি সম্পূর্ণ জলসে যায়। তৎসঙ্গে নির্মল দেবের বাবা অমর দেব ও প্রতিবেশী কৃষ্ণ দেবের বাড়ি মিলে মোট তিনটি ঘরে আগুনের ক্ষয়ক্ষতি শিকার হয়েছে।অগ্নিকান্ডে সোনার গয়না, নগদ অর্থ, নথিপত্র সহ ঘরের অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কুমারঘাট দমকলকর্মী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা এলাকাবাসীর সহযোগিতায় আগুনটি নিয়ন্ত্রণে আনে কিন্তু ঘরের কোন কিছু উদ্ধার করা যায়নি।

এই খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়ীতে আজ সকালে সমাজের স্বজন ব্যক্তি রাজনীতিক দলের ব্যাক্তিরাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয় প্রশাসননের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে কি আশ্বাস প্রদান করে তা নিয়ে তাকিয়ে আছে এলাকার মানুষ। যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন তারাও সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন ।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top