News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে সিপিআইএমের আট দফা দাবিতে ডেপুটেশন
Image

কৈলাসহরে সিপিআইএমের আট দফা দাবিতে ডেপুটেশন

কৈলাসহর, ১৬ সেপ্টেম্বর: গৌরনগর আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আট দফা দাবিতে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। মঙ্গলবার দুপুরে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন বামপন্থী কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ডেপুটেশনে উত্থাপিত দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, শারদ উৎসবের পূর্বে শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণে রেগা কাজ প্রদান, পিএমএওয়াই প্রকল্পের কোন সুবিধাভোগীর নাম বাতিল না করা, অটল জল ধারা ও জনজীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পে প্রত্যেক এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা, কৈলাসহর ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত পিএমজিএসওয়াই রাস্তার দ্রুত সংস্কার, জলাই নদীর ভাঙন রোধ ও গ্রামীণ রাস্তাগুলির অবিলম্বে মেরামত, গৌরনগর পশু বাজারের অনিয়ম তদন্ত করে পুরো অর্থ পঞ্চায়েতের ফান্ডে জমা করা, বিদ্যুতের ভুতুড়ে বিল বাতিল করা, বালুছড়া থেকে পাবনি ছড়া ভায়া মরা ছড়া হয়ে কাটানালা পর্যন্ত আবর্জনা পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা।
এই আট দফা দাবি নিয়ে সিপিআইএম মহকুমা কমিটির প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে আলোচনায় মিলিত হন। ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমকে সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামী জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আধিকারিক দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top