News Flash

  • Home
  • খেলা
  • সুস্থ দেহ ও সুস্থ মানসিকতার বিকাশে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে থাকে: মুখ্যমন্ত্রী
Image

সুস্থ দেহ ও সুস্থ মানসিকতার বিকাশে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে থাকে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : সুস্থ দেহ ও সুস্থ মানসিকতার বিকাশে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে থাকে। নিজেদের বিকশিত করার পাশাপাশি সমাজ তথা দেশের স্বার্থে যুব সমাজের খেলাধুলার সঙ্গে বেশি করে জড়িয়ে থাকা উচিত। আজ বক্সনগর মিনি স্টেডিয়ামে এম.এল.এ. কাপ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার খেলাধুলার মানোন্নয়নের দিকে বিশেষভাবে নজর দিয়েছে। রাজ্যের বর্তমান সরকার খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে আটটি সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড এবং বিভিন্ন জায়গায় সিন্থেটিক হকি গ্রাউন্ড গড়ে তোলা হয়েছে। রাজ্যের সাঁতারুদের জন্য উন্নতমানের সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। নেশামুক্ত সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী বলেন, যুব সমাজ যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে নেশার বিরুদ্ধে লড়াইও তত তীব্র হবে। নেশার বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। তবে রাজ্য সরকারের এই উদ্যোগে সমাজের সব অংশের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক তফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না নম:, সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা, বক্সনগর ব্লকের বিডিও সঞ্জীব কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন। আজ থেকে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় রাজ্য ও বহিরাজ্যের ১৬টি দল অংশ নিয়েছে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top