News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোট চোর গদি ছোড়’ কর্মসূচির পরবর্তী ধাপ স্বাক্ষর সংগ্রহ: প্রদেশ কংগ্রেস
Image

ভোট চোর গদি ছোড়’ কর্মসূচির পরবর্তী ধাপ স্বাক্ষর সংগ্রহ: প্রদেশ কংগ্রেস

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভোট চুরি স্বাক্ষর অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতি সহ ভারতের নির্বাচন কমিশনের নিকট দাবী সনদ পেশ করা হবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, গণতন্ত্র প্রতিটি ভোটের শক্তির উপর নির্ভরশীল। আজ এই ভিত্তিই আক্রান্ত। বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোটার তালিকার লক্ষাধিক নামের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য যেমন সঠিক ছবি নেই। অনেক নাম দ্বৈতভাবে তালিকাভুক্ত, আবার বহু নাম তালিকা থেকে বাদ পড়ে গেছে। বিশেষ সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে এবং ভুয়া প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের দমন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি যোগ্য নাগরিকের নাম নির্বাচনী তালিকায় থাকা উচিত। তাই জনগণের প্রতি দেশব্যাপী স্বাক্ষর অভিযানে যোগ দেওয়ার জন্য আহবান জানিয়েছেন। দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ।

তাই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হয়েছে, ছবি-সংবলিত মেশিনে পঠনযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসমক্ষে পর্যালোচনার জন্য উন্মুক্ত করা, প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজনের তালিকা (ছবিসহ) জনসমক্ষে প্রকাশ করা, ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ পড়ার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা, শেষ মুহূর্তে ভোট বাদ দেওয়া বা সংযোজন এড়াতে হবে এবং যথেষ্ট আগেই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা এবং পরিকল্পিতভাবে ভোটার দমন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের/এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top