News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসার জন্য ভারতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার, আজ মৃতদেহ তুলে দেওয়া হল বিজিবির হাতে
Image

চিকিৎসার জন্য ভারতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার, আজ মৃতদেহ তুলে দেওয়া হল বিজিবির হাতে

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা ৭৩বছরের স্বপ্না শুক্ল বৈদ্য চিকিৎসা করতে ভারতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। দীর্ঘ তিন দিনের প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর সোমবার তাঁর মরদেহ কৈলাসহর ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে পরিবার সূত্রে জানা যায়, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি ধর্মনগরে মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু গত ১২ সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহ বিজিবির হাতে তুলে দেয় আজ। সীমান্তে উপস্থিত আত্মীয়-পরিজনরা চোখের জলে প্রিয়জনকে শেষ বিদায় জানান। স্থানীয়রা জানান, সুস্থ হয়ে দেশে ফেরার আশায় ভারতে আসা স্বপ্না দেবীর মৃত্যু দুই দেশের সীমান্তবাসীর মনে এক বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top