News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ‘সুস্থ নারী, সুস্থ পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে জিবিপি হাসপাতালে বিশেষ কর্মসূচি ১৭ সেপ্টেম্বর, প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র 
Image

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ‘সুস্থ নারী, সুস্থ পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে জিবিপি হাসপাতালে বিশেষ কর্মসূচি ১৭ সেপ্টেম্বর, প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর:‘সুস্থ নারী, সুস্থ পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর রাজধানীর জিবিপি হাসপাতালে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ কর্মসূচি। আজ শনিবার হাসপাতালের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তসহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
পরিদর্শন শেষে মেয়র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় ১৭ তারিখ জিবিপি হাসপাতালে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সরাসরি সম্প্রচারিত হবে কর্মসূচি মঞ্চে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এখানে নারীদের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের বিস্তারিত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। আয়োজকদের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারীদের জন্য সরকারি পরিষেবার প্রসার ঘটবে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top