News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে ভোটের ‘মহা উৎসব’: ঘোষণা ইউনূসের
Image

ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে ভোটের ‘মহা উৎসব’: ঘোষণা ইউনূসের

জাকির হোসেন, ঢাকা, ১৪ সেপ্টেম্বর: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস ঘোষণা করলেন, আগামী জাতীয় নির্বাচন হবে “মহা উৎসব”, যা জাতির নবযাত্রার সূচনা করবে।
রবিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে ইউনূস বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। যদি আমরা এগুলো ফয়সালা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে।”
তিনি জানান, ঐকমত্য কমিশন গঠনের সময় তাঁরও সংশয় ছিল। তবে দীর্ঘ আলোচনা শেষে কমিশন “অভূতপূর্ব দৃষ্টান্ত” স্থাপন করেছে। ইউনূস বলেন, “আপনারা মূল কাজটা করে ফেলেছেন, সামান্য রাস্তা বাকি। সেটাই যেন সুন্দরভাবে শেষ করেন, পৃথিবীর জন্য নজির সৃষ্টি করেন।”
প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দেন, সমঝোতার পথ ছাড়া বিকল্প নেই। “যত কথাই বলি, যত যুক্তি দিই—সমাধান এখানেই। ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের যে সুযোগ দিয়েছে, সেটার একমাত্র সমাধান হলো সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা।”
জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইতিহাসের স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। এখন শুধু এটাকে নিখুঁতভাবে শেষ করতে হবে।” ইউনূস আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, যা দেশের নতুন যাত্রার সূচনা করবে।

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top